সিলেটে প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সিলেটে প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন

সিলেটে প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল

ছবি : সংগৃহীত


শুরু হলো পবিত্র মাহে রমজান। প্রথম তারাবির নামাজে সিলেটের মসজিদগুলোতে ঢল নেমেছিল  মুসল্লিদের। ছোট-বড় সব মসজিদেই ছিল উপচে পড়া ভিড়। 

হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ, বন্দরবাজার জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদসহ শহরের মসজিদগুলোতে জায়গা সংকুলান করা কঠিন হয়ে পড়েছিল। 

পাড়া-মহল্লার মসজিদগুলোও ব্যতিক্রম ছিল না। প্রতিটি মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। কোথাও কোথাও মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় মসজিদের বারান্দা ও সড়কের পাশে নামাজ আদায় করতে দেখা গেছে। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ—সব বয়সী মানুষ তারাবির নামাজে অংশ নেন।

এদিকে, তারাবির নামাজের জন্য আজ শনিবার বিকেল থেকেই নগরবাসী প্রস্তুতি নিতে শুরু করেন। দোকানপাট বন্ধ করে মুসল্লিরা বাসায় ফিরে যান। সন্ধ্যার পর থেকে শহরের ব্যস্ততম এলাকা বন্দরবাজার, জিন্দাবাজারসহ বিভিন্ন স্থানে যানবাহনের সংকট দেখা দেয়। অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেও যানবাহন পাননি, ফলে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দেন।

রমজানে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে প্রথম তারাবির নামাজে। রমজানের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মাসটি কাটানোর প্রত্যাশায় মুসল্লিরা মসজিদমুখী হয়েছেন। নারীরাও বাসায় তারাবির নামাজ আদায় করেছেন।

সিলেটের প্রথম তারাবির এই দৃশ্য যেন রমজানের শুভ সূচনা করে দিল, যা পুরো মাসজুড়ে একইভাবে চলবে বলে আশা মুসল্লীদের।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দিবাগত রাতে সেহরি খেয়ে রোববার রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রথম দিন সিলেট জেলার সেহরির শেষ সময় ভোর ৪:৫৭ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫:৫৬ মিনিট।

রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।

এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। পবিত্র এ মাসেই অবতীর্ণ হয় মহাগ্রন্থ আল কোরআন। এক মাসের সিয়াম সাধনা শেষে  উদযাপন করেন ঈদুল ফিতর উৎসব। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী