জকিগঞ্জে ছা ত্র দ লে র কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মি ছি ল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

জকিগঞ্জে ছা ত্র দ লে র কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মি ছি ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ১০:২৬:৫৯ পূর্বাহ্ন

জকিগঞ্জে ছা ত্র দ লে র কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মি ছি ল

ছবি : সংগৃহীত


জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত ৮টি কলেজ কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর গতকাল শনিবার দুপুরে জকিগঞ্জ বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে ইছামতি ডিগ্রি কলেজ, জকিগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, বারহাল ডিগ্রি কলেজ, লুৎফর রহমান স্কুল অ্যান্ড কলেজ, জি.এম.সি একাডেমি, গুরু সদয় স্কুল অ্যান্ড কলেজ, শাহবাগ স্কুল অ্যান্ড কলেজ, গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবগঠিত কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলটি জকিগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সেখানে বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদল গণতান্ত্রিক উপায়ে ত্যাগী ও যোগ্য নেতাদের দিয়ে কমিটি গঠন করেছে, যা সংগঠনকে আরও শক্তিশালী করবে। এ সময় নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এবং সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমেদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান পাপলুকেও সফল কাউন্সিল আয়োজনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান নেতারা।

নবনির্বাচিত নেতারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেবেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস ও উগ্রবাদমুক্ত রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহরিয়ার আহমদ সুজন, জকিগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জবরুল ইসলাম ইমন, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, জকিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম, ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম জাফরসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এই আনন্দ মিছিল ও পথসভা জকিগঞ্জের ছাত্রদলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে, যা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী