সিলেটে র‌্যাবের পৃথক অ*ভিযানে আ*টক ৫
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সিলেটে র‌্যাবের পৃথক অ*ভিযানে আ*টক ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ০৩:০৩:২৫ পূর্বাহ্ন

সিলেটে র‌্যাবের পৃথক অ*ভিযানে আ*টক ৫

প্রতীকী ছবি


সিলেটে র‌্যাব-৯ পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। শনিবার রাতে সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে ১ জন, জকিগঞ্জ থেকে ১ জন ও হবিগঞ্জের মাধবপুর থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান, শনিবার দিবাগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৭০৫ পিস ইয়াবাসহ ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জকিগঞ্জের মালিগ্রামের মৃত মছনের ছেলে।

একই রাত ১০টা ৪৫ মিনিটের সময় সিলেট এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল বাজার থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক বোরহান উদ্দিন (৩২) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

এছাড়া রাত ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্যামপুর এলাকায় আরেক অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে সিফাত আলী (৪২), সুলতানপুর গ্রামের মৃত মিয়াব আলীর ছেলে আনোয়ার মিয়া (৩২) ও মুরাদপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৫)।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী