জৈন্তাপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ০৪:০৬:৪২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। " তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে " এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালীটি শুরু হয়।

রবিবার( ২ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শুরু হওয়া র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

র‍্যালী পরবর্তী দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালামের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। 

এ সময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিন আহমেদ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারী সহ স্হানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী