সিলেটে জমে উঠে অলি-গলির ইফতার বাজার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সিলেটে জমে উঠে অলি-গলির ইফতার বাজার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ১১:৩৬:০৫ পূর্বাহ্ন

সিলেটে জমে উঠে অলি-গলির ইফতার বাজার

ছবি : সংগৃহীত


বছর ঘুরে আবার এসেছে সিয়াম সাধনার মাস রমজান। আর রোজার প্রথম দিনেই জমে উঠে বিভিন্ন মহল্লার অলি-গলির ইফতারের বাজার। বিকেল হতেই মানুষের ভিড় বাড়তে দেখা যায় ইফতারসামগ্রী বিক্রির দোকানগুলোতে। হরেক রকম ইফতার বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। রোববার দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে নিত্যপণ্যের দাম গতবারের তুলনায় এবার কম থাকলেও বেগুন, তেল, চাল ইত্যাদি দু তিনটি পণ্যের দাম বেশি থাকায় ইফতারির দাম গতবারের চেয়ে কমেনি। তবে ভারসাম্য রেখে দাম গতবারের মতোই রাখা হচ্ছে বলে জানান বিক্রিতারা।

প্রতি বছর ইফতারসামগ্রী বিক্রি করেন স্ন্যাকবার ব্যবসায়ী খোকন মিয়া। তিনি বলেন, শাকবড়া, পেয়াজু ৫টাকা, আলুচপ ১০টাকা, খিচুড়ি ও পোলাও ৩০ টাকা থেকে শুরু করে ক্রেতার চাহিদা অনুপাতে বিক্রি করা হচ্ছে। জিলাপী বিক্রি করছেন ২৪০ টাকা করে কেজি।

এই বিক্রেতা বলেন, গতবার যে দামে বিক্রি করতাম এবারও সে দামেই বিক্রি করছি। দু একটি কাঁচামালের দাম কিছুটা বাড়লেও ইফতারসামগ্রীর দাম আমরা বাড়াইনি। আলু, পেঁয়াজ, তরকারি দাম কমলেও বেগুন, তেল ও চালের চড়া দামের কারণে সবদিক ব্যালেন্স করে বিক্রি করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ওলি-গলি, রাস্তার পাশের ইফতার সামগ্রী থেকে রেস্তোরাঁর ইফতার সামগ্রীর দামের পার্থক্য পিসপ্রতি ৫ থেকে ১০ টাকা। আর যেসব সামগ্রী কেজি আকারে বিক্রি হচ্ছে সেখানে দামের পার্থক্য ১০ থেকে ২০ টাকা করে।

বিক্রেতারা জানান রোজার শুরুর দিকে সাধারণত অলি গলির দোকানগুলোতেই বেশি ভিড় থাকে। শুরুতে মার্কেট দোকান পাট বন্ধ থাকায় বাড়ো রাস্তার পাশের বেশিরভাগ খাবারের দোকান বন্ধ থাকে বা বিক্রি কম হয়। ফলে ভিড়ও কম হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী