জৈন্তাপুরে বালু তোলার ইজারা নিয়ে তোলা হচ্ছে পাথর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বালু তোলার ইজারা নিয়ে তোলা হচ্ছে পাথর

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১২:৪৫:৩৪ অপরাহ্ন

জৈন্তাপুরে বালু তোলার ইজারা নিয়ে তোলা হচ্ছে পাথর

ছবি : সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন নদী থেকে বোমা মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী বাড়িঘর, ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা এ ব্যাপারে একাধিকবার অভিযোগ করা সত্তেও নিরব রয়েছে স্থানীয় প্রশাসন। 

জৈন্তাপুর উপজেলার  নিজপাট এবং  জৈন্তাপুর ইউনিয়নের বুক দিয়ে প্রবাহিত হয়েছে বড়গাং নদী। এ নদীর বালু উত্তোলনের অধিকাংশ জায়গা নিজপাট ইউনিয়নের আওতাভ‚ক্ত। নদীর দু-ধারে রয়েছে লক্ষীপ্রসাদ, রূপচেং, গোয়াবাড়ী, পাখিবিল, মাঝরবিল, কালিঞ্জিবাড়ী, হর্ণি, বাইরাখেল, নয়াগ্রামসহ বেশ কয়েকটি গ্রামের শহ¯্রাধিক পরিবারের বসতি। এসব গ্রামের মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। বিশেষ করে বৃহত্তর সিলেটের মধ্যে উল্লেযোগ্য শিম এবং বরবটি চাষ হয় এই অঞ্চলে। অথচ বালু উত্তোলনের নামে এসকল কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। 

দীর্ঘ কয়েক বছর বড়গাং নদীর ইজারা বন্ধ থাকায় সম্পূর্ণ অবৈধভাবে বালু উত্তোলন হলেও ২০২৪ সালে সরকারিভাবে ইজারা প্রদান করা হয়। কিন্তু ইজারাদার কিংবা বালু উত্তোলনের সাথে জড়িত ব্যবসায়ীরা কোন রকম সরকারী নীতিমালা মানছেন না মর্মে অভিযোগ উঠেছে। বালু উত্তোলকারী শ্রমিকরা রীতিমত নদীর পাড় কেটে বালু আহরণ করছেন। শুধু তাই নয় তাদের থাবা থেকে রক্ষা পাচ্ছে না নদী পাড়ের কৃষি জমি, বাড়ির আঙ্গিনা। এবার তারা বড়গাং নদীর উজানে মাঝরবিল গ্রামের গরুরঘাট এ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করছেন। 

বালু মহাল লিজ প্রদানে ইজারাদার এবং সরকার পক্ষের দ্বিপাক্ষিক চুক্তির ১১নং কলামে উল্লেখ রয়েছে- নদী গর্ভে এমন কোন যন্ত্র ব্যবহার করা যাবে না, যাহা দ্বারা জনসাধারণের চলাচলে বিঘœ ঘটে, জান-মালের ক্ষতি সাধিত হয় বা পরিবেশ বিপর্যস্ত্য হয়, নদীতে ড্রেজার বা বোমা মেশিন ব্যবহার করলে সরকার কর্তৃক ক্ষমতা প্রদত্ত আইএসও ১৯৭৬ অনুযায়ী ইজারাগ্রহীতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু নদীর পাড় কাটা, ফসলী জমি থেকে বালু উত্তোল এবং বোমা মেশিন ব্যবহারসহ বিধিবর্হিভ‚ত বিষয়গুলোর বিরুদ্ধে প্রশাসনের উদাসীনতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। 

সর্বশেষ ১০ ফেব্রæয়ারি এলাকাবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করা হয়। 

এব্যাপারে বড়গাং নদীর ইজারাদার ইসমাইল হোসেনের সাথে আলাপকালে তিনি বোমা মেশিন চালনায় সংশ্লিষ্টতা স্বীকার করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছুদিন আগে ঘটনাস্থল পরিদর্শন করে বোমা মেশিন বন্ধ করে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদত্ত বোমা মেশিন চালানো সংক্রান্ত অনুমতিপত্র প্রদর্শন করলে তিনি পূনরায় বোমা মেশিন চালনার মৌখিক অনুুমতি প্রদান করেন। 

তবে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা বলেন, ইজারাদারের সাথে পাথর উত্তোলন সংক্রান্ত কোন আলোচনা হয়নি। বড়গাং নদীতে বালু উত্তোলনের জন্য ইজারা প্রদান করা হয়েছে, পাথর উত্তোলনের জন্য নয়। কেউ যদি বালুর সাথে পাথর আহরণ কিংবা বোমা মেশিন ব্যবহার করে থাকে তবে এবিষয়ে আমার জানা নেই। এলাকাবাসীর অভিযোগ যদি সঠিক হয়, তবে শিগরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী