সিলেটে অ*স্ত্র সহ ধরা খেলো ডা কা ত সর্দার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সিলেটে অ*স্ত্র সহ ধরা খেলো ডা কা ত সর্দার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১২:২৬:১১ অপরাহ্ন

 সিলেটে অ*স্ত্র সহ ধরা খেলো ডা কা ত সর্দার

ছবি : সংগৃহীত


শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে(৩৮) গ্রেফতার করা হয়েছে।

গতকাল রবিবার(২ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত সর্দার মর্তুজ আলী শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চেরাগ আলীর পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় শান্তিগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ৪টি কার্তুজসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে৷

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী