সিলেটে ৩৮৮ বোতল ফেন*সিডিলসহ ৩ জন গ্রে*প্তার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সিলেটে ৩৮৮ বোতল ফেন*সিডিলসহ ৩ জন গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ০২:৩২:৩৬ পূর্বাহ্ন

সিলেটে ৩৮৮ বোতল ফেন*সিডিলসহ ৩ জন গ্রে*প্তার


সিলেট নগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। রোববার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৩ মার্চ) র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট সিপিএসসি এর একটি আভিযানিক দল রোববার মধ্যরাতে কোতোয়ালী থানাধীন আম্বরখানাস্থ পূর্ব দরগা গেইট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মো. টিপু আহমদ (৪২) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রতন বিশ্বাস (২০)। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত তাদের সাথে থাকা একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। 

র‍্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত এসএমপি সিলেট এর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী