রমজানে সিলেটে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন ও সেনাবাহিনী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

রমজানে সিলেটে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন ও সেনাবাহিনী

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ০৪:২২:৪১ পূর্বাহ্ন

রমজানে সিলেটে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন ও সেনাবাহিনী

ছবি: নিজস্ব


সিলেট নগরীর বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে রমজান মাসে জেলা প্রশাসন ও সেনাবাহিনী বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে সিলেট নগরীর কালিঘাট বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের নেতৃত্বে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও বাজার পরিদর্শন করে।

মনিটরিংকালে বিভিন্ন পাইকারি দোকানে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। অতিরিক্ত মুনাফা ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে বাজারে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসজুড়ে নিয়মিতভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে। যদি কোনো ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করেন বা সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর অপচেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী