সিলেটের কিন ব্রিজের নিচ থেকে এক যুবকের ম র দে হ উদ্ধার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সিলেটের কিন ব্রিজের নিচ থেকে এক যুবকের ম র দে হ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১০:২১:৩৫ পূর্বাহ্ন

সিলেটের কিন ব্রিজের নিচ থেকে এক যুবকের ম র দে হ উদ্ধার

ছবি : সংগৃহীত


সিলেট নগরির কিন ব্রিজের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই যুবকের নাম শরিফুল ইসলাম (২৮)। পেশায় সে রিকশা চালক। শরিফুলের সাথে পাওয়া একটি প্রেসক্রিপশন থেকে নাম জানা গেলেও পুরো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল কীন ব্রীজের নিচে ভাসমান অবস্থায় বসবাস করতেন। মাঝে মাঝে রিকশা চালাতেন। কয়েকদিন ধরে তার শরীর খারাপ ছিল। আজ সোমবার দুপুরে তিনি টিকিট কেটে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখান। বিকেলে হঠাৎ মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার।

এ ব্যাপারে ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার সাব ইন্সেপেক্টর (এসআই) মাসুদ জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী