গোলাপগঞ্জের উত্তর আলমপুরের গরীব মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের উত্তর আলমপুরের গরীব মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের উত্তর আলমপুরের গরীব মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

ছবি : সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশনায় বাদেপাশার উত্তর আলমপুরের গরীব মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩ মার্চ সোমবার দুপুর ২টায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, ফ্রান্স প্রবাসী কামরুল হোসেন সাহান এবং দুবাই প্রবাসী ময়নুল ইসলামের আর্থিক সহযোগিতায় এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ।

বিশিষ্ট মুরব্বি জইন উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট ’ল কলেজ ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা রাশিদ আহমদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজসেবী মোঃ জাকির হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য, বিএনপি নেতা বুরহান উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দ্বারা খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুর রহমান, সফিক উদ্দিন, আব্দুল জব্বার, ফখর উদ্দিন, নিজাম উদ্দিন,আরিফ জিলু, রুহেল আহমদ, আব্দুল আহাদ, সাদিকুর রহমান, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মিনহাজ উদ্দিন, শামিম আহমদ, আবুল হোসেন, সাইব উদ্দিন  প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক অসহায় ও গরিব পরিবারের মধ্যে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী