সিলেটে জঙ্গলে নিয়ে নারীকে ধ র্ষ ণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সিলেটে জঙ্গলে নিয়ে নারীকে ধ র্ষ ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১১:০০:১২ পূর্বাহ্ন

সিলেটে জঙ্গলে নিয়ে নারীকে ধ র্ষ ণ

ছবি : সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আদিবাসী এক নারীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস ও একই গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে আলা উদ্দিন।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আলা উদ্দিনের বাড়ির সামনের রাস্তা থেকে কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রামের এক আদিবাসী নারীকে অপহরণ করে ধলাই নদীর তীরবর্তী একটি জঙ্গলে নিয়ে যায়। প্রথমে প্রদীপ দাস ওই নারীকে ধর্ষন করে। পরে আলা উদ্দিন ধর্ষনের চেষ্টাকালে ওই নারী চোখেমুখে বালু ছিটিয়ে কৌশলে দৌঁড়ে পালিয়ে আসেন। এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে সোমবার কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, নির্যাতিতা নারীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী