সিলেটে জালালাবাদ গ্যাসের ৩ দিন বন্ধ থাকবে অনলাইন পেমেন্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সিলেটে জালালাবাদ গ্যাসের ৩ দিন বন্ধ থাকবে অনলাইন পেমেন্ট

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ০৩:০৪:৫৫ পূর্বাহ্ন

সিলেটে জালালাবাদ গ্যাসের ৩ দিন বন্ধ থাকবে অনলাইন পেমেন্ট

ছবি : সংগৃহীত


সিলেটে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিঃ এর অনলাইন পেমেন্ট ৩ দিন বন্ধ থাকবে। কারিগরি উন্নয়ন কাজের জন্য ৩ মার্চ বিকাল ৩টা থেকে ৬ মার্চ সকাল ১০টা বন্ধ পর্যন্ত পেমেন্ট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিঃ এর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিঃ (জেজিটিডিএসএল)-এর সম্মানিত গ্রাহকগণের (প্রিপেইড মিটারযুক্ত গ্রাহকগণ ব্যতীত) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৩ মার্চ ২০২৫ তারিখ বিকাল ০৩.০০ টা হতে ০৬ মার্চ ২০২৫ তারিখ সকাল ১০.০০ টা পর্যন্ত অনলাইন পেমেন্ট সিস্টেমসমূহ (সকল মোবাইল পেমেন্ট গেটওয়েসহ) কারিগরি আপগ্রেডেশন জনিত কারণে বন্ধ থাকবে।

গ্রাহকগণকে ০৬ মার্চ ২০২৫ তারিখ সকাল ১০.০০ টার পরে অনলাইন পেমেন্ট সিস্টেমসমূহ ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী