এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের দাবি বাকবিশিস’র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের দাবি বাকবিশিস’র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ০৪:১৫:০২ পূর্বাহ্ন

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের দাবি বাকবিশিস’র

ছবি : সংগৃহীত


বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদান নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা, মহানগর ও বিভাগীয় শাখা।

নেতৃবৃন্দ ইএফটির জটিলতার দোহাই দিয়ে তিন মাস পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,  এমনিতেই  দ্রব্যমুল্যের উর্ধগতিতেই স্বল্প আয়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নাভিশ্বাস। তার উপর চলছে রমজান মাস। কিছুদিন পরই মুসলিম সম্প্রাদায়ের বৃহত্তম ঈদ উৎসব। এমন পরিস্থিতিতে লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ করে রাখা কেবল দুঃখজনকই নয় অমানবিকও। শিক্ষক নেতারা  অবিলম্বে এমপিওভুক্ত সকল শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর থেকে মার্চ মাসের বেতন ছাড় দেওয়ার দাবি জানান। একই সাথে ঈদের আগেই শতভাগ উৎসব বোনাস প্রদান নিশ্চিত করার দাবি জানান তারা।

বিবৃতিদাতাগণ হলেন,  বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, জেলা  শাখার সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমদ, মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আবিদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাতারা খান পান্না, বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাস, মহানগর সহসভাপতি অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন, জেলা সহসভাপতি অধ্যাপক মিছবাহ উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাশমির রেজা, জেলা সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী