জনকল্যাণে কাজ করাই বি এ ন পি র মূল লক্ষ্য : ইমদাদ চৌধুরী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

জনকল্যাণে কাজ করাই বি এ ন পি র মূল লক্ষ্য : ইমদাদ চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ১১:০০:৪৯ পূর্বাহ্ন

জনকল্যাণে কাজ করাই বি এ ন পি র মূল লক্ষ্য : ইমদাদ চৌধুরী

ছবি : সংগৃহীত


মাহে রমজান উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষ ও পথচারীদের নিয়ে ইফতার করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক গণ ইফতারের আয়োজন করেন তিনি।

এসময় ইমদাদ চৌধুরী বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত সময় কাটিয়েছিল তারা।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ণ সহ্য করেও গত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল এবং এখনও বিএনপি জনগণের পাশে থেকে কাজ করছে। দেশে যখনই কোন মহামারী দূর্যোগ বন্যা ও করোনাকালীন কঠিন সময় এসেছে। সেই কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাড়িয়েছে। কারণ বিএনপি জনগণের দল।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহপরাণ থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, রহিম আলী রাশু, ফয়েজ আহমদ মুরাদ, জালাল উদ্দিন শামীম, নজির হোসেন, আবুল মোতাক্কাবির চৌধুরী সাকি, আবুল কালাম জাকারিয়া হোসেন, সামী চৌধুরী, আখতার হোসেন। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রাজু।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী