সিলেটের নতুন সিভিল সার্জন নাসির উদ্দিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সিলেটের নতুন সিভিল সার্জন নাসির উদ্দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ১১:২৮:২৩ পূর্বাহ্ন

সিলেটের নতুন সিভিল সার্জন নাসির উদ্দিন

ছবি : সংগৃহীত


সিলেটসহ দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা শারমিন সই রয়েছে প্রজ্ঞাপনে।

এতে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

প্রথম প্রজ্ঞাপনে ১২ জেলার নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন হলেন- রাজবাড়ী জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এস এম মাসুদ, চাঁপাইনবাবগঞ্জের ডা.এ কে এম শাহাব উদ্দিন, বগুড়ায় ডা.এ কে এম মোফাখ্খারুল ইসলাম, বাগেরহাট ডা. আ স ম মাহবুবুল আলম, রাজশাহীতে ডা. এস আই এম রাজিউল করিম, কুমিল্লায় ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, ঝিনাইদহে ডা. মো. কামরুজ্জামান, ময়মনসিংহ ডা.মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, বান্দরবান ডা মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী,  লক্ষ্মীপুরে ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, খুলনায় ডা. মোছা. মাহফুজা খাতুন, মাদারীপুরে ডা.মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ২৯ জেলার নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন হলেন- বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেয়েছেন ডা. এস এম মনজুর-এ- এলাহী, কুষ্টিয়ায় ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুরে ডা. মো. গোলাম মাওলা, শরীয়তপুরে  ডা. মো. রেহান উদ্দিন, সিলেটে ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, নোয়াখালীতে ডা. মরিয়ম সিমি, পিরোজপুরে ডা. মো. মতিউর রহমান, কক্সবাজারে ডা. মোহাম্মদুল হক, ঝালকাঠিতে ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, ফেনীতে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পাবনায় ডা. মো. আবুল কালাম আজাদ, শেরপুরে ডা. মুহাম্মদ শাহীন, জামালপুরে ডা. মোহাম্মদ আজিজুল হক, পটুয়াখালীতে ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, মেহেরপুরে ডা. এ, কে, এম আবু সাঈদ, নেত্রকোনায় ডা. মো. মামুনুর রহমান, টাঙ্গাইলে ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, পঞ্চগড়ে ডা. মো. মিজানুর রহমান, ঠাকুরগাঁওয়ে ডা. শ্যামলী সাহা, কুড়িগ্রামে ডা. মো. আল মামুন, গাইবান্ধায় ডা. মো. রফিকুজ্জামান, জয়পুরহাটে ডা. স্বপন কুমার বিশ্বাস, লালমনিরহাটে ডা. আব্দুল হাকিম, কিশোরগঞ্জে ডা. অভিজিত শর্মা, বরগুনায় ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, নওগাঁয় ডা. মো. আমিনুল ইসলাম, রংপুরে ডা. শাহীন সুলতানা, নীলফামারীতে ডা. মো. আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জে ডা. আসিফ মাহমুদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী