সিলেটে 'নাইওর' এসে একি করলো মাসুমা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সিলেটে 'নাইওর' এসে একি করলো মাসুমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ১০:১৩:২৭ পূর্বাহ্ন

 সিলেটে 'নাইওর' এসে একি করলো মাসুমা

প্রতীকী ছবি


সিলেটের জৈন্তাপুরে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাসুমা আক্তার (১৯) ১নং নিজপাট ইউনিয়ন হর্নি  গ্রামের তাহির আলীর মেয়ে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, দেড় দু’মাস আগে পাশের গ্রাম লামনী এলাকার রুবেল আহমদের সাথে বিয়ে হয় তার। তিনি পেশায় একজন বালু শ্রমিক। কয়েকদিন আগে মাসুমা তার বাবার বাড়িতে নাইওর এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মাসুমা ও তার ছোট ভাইকে বাড়িতে রেখে মা-বাবা পাশ্ববর্তী সিম ক্ষেতে যান। মাসুমার ছোট ভাই বাড়ির উঠানে খেলা করছিল। দুপুরের দিকে সে তার বোনকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে জৈন্তাপুর থানার সাব ইন্সপেক্টর (এসআই) লুৎফুর রহমান জৈন্তাবার্তা-কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে কি কারণে তিনি আত্মহত্যা করতে পারেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, মাসুমার লাশ সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী