সিলেটে মা*দক ও অ*স্ত্রসহ ৩ জন গ্রে*প্তার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সিলেটে মা*দক ও অ*স্ত্রসহ ৩ জন গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ০২:৩০:৩২ পূর্বাহ্ন

সিলেটে মা*দক ও অ*স্ত্রসহ ৩ জন গ্রে*প্তার


সিলেট নগরীর তালতলা এলাকায় মাদক সেবনকালে মাদক ও দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে তালতলায় নন্দিতা সিনেমা হল সংলগ্ন একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে কোতোয়ালী মডেল থানার পুলিশ। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রুজুকৃত বিভিন্ন নাশকতা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা সিতীশ চন্দ্র নাথ (৫০), মির্জাজাঙ্গাল মনিপুর রাজবাড়ি এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সুমন কুমার (৫৩) এবং জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা আওয়ামী লীগ কর্মী মো. আবুল হোসেন (৫১)।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তালতলার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রাম দাসহ দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। তাদের এখনও পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী