শাহজালালে যাত্রীর ব্যাগে মিলল ২৫ লাখ টাকার ইউরো ও পাউন্ড
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শাহজালালে যাত্রীর ব্যাগে মিলল ২৫ লাখ টাকার ইউরো ও পাউন্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ০৩:২৪:৩৫ পূর্বাহ্ন

শাহজালালে যাত্রীর ব্যাগে মিলল ২৫ লাখ টাকার ইউরো ও পাউন্ড

ছবি : সংগৃহীত


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে প্রায় ২৫ লাখ টাকার ইউরো ও পাউন্ড জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। ওই যাত্রী ব্যাগের ভেতরে কৌশলে ১ হাজার ৩৭০ ব্রিটিশ পাউন্ড এবং ১৭ হাজার ৯৫০ ইউরো মুদ্রা রেখেছিলেন। 

বুধবার (৫ মার্চ) এভসেকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, আজ (বুধবার) সকাল সোয়া ৮টার দিকে চেকইন রো সিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিএস-২১৭) একজন যাত্রী বহির্গমনের উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। পরে রো-সি নিরাপত্তা তল্লাশির সময় তার ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে দায়িত্বরত স্ক্যানার কর্পোরাল নাইমুর রহমান ওই যাত্রীর ব্যাগের ভেতর কাগজের মুদ্রার মতো কিছু একটা দেখতে পান। পরে নিরাপত্তাকর্মী বিমানবন্দরে দায়িত্বরত এএসএম, নিরাপত্তা কর্মকর্তা, এভসেক সদস্য, স্ক্যানার, কাস্টমস সদস্য এবং এয়ারলাইন্স সদস্যের উপস্থিতিতে ব্যাগটি খোলেন। এ সময় ১ হাজার ৩৭০ ব্রিটিশ পাউন্ড এবং ১৭ হাজার ৯৫০ ইউরো মুদ্রা পাওয়া যায়।

আরও জানানো হয়েছে, জব্দ করা ওই মুদ্রা টাকার অঙ্কে প্রায় ২৫ লাখ ২৭ হাজার ৯৮২ টাকা। প্রাপ্ত মুদ্রাগুলো ঢাকা কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী