গোয়াইনঘাটে বাবা টাকা না দেওয়ায় ঘরে আ গু ন দিলো সন্তান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বাবা টাকা না দেওয়ায় ঘরে আ গু ন দিলো সন্তান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ১০:৩২:৩৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বাবা টাকা না দেওয়ায় ঘরে আ গু ন দিলো সন্তান

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাবা টাকা না দেওয়ায় ঘরে আগুন দিয়েছে ছেলে হাসান আহমদ (২৩)। আজ বুধবার (৫ মার্চ ) ইফতারের আগ মুহূর্তে উপজেলার দুই নং পশ্চিম জাফলং ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

স্হানীয় বাসিন্দা জাবের আহমেদ জানান,  ইফতারের আগ মুহূর্তে সুলতানপুর গ্রামের বাসিন্দা আসই মিয়ার বাড়িতে আগুন লেগেছে চিৎকার শুনে দৌড়ে যান।গিয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। এরপরও ঘরের আসবাবপত্র টিনসহ লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হবে বলে তিনি জানান।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি জানান,ছেলে হাসান আহমদ (২৩) বাবার কাছে টাকা চাওয়া নিয়ে বাকবিতন্ডা হয়। বাবা টাকা না দিয়ে চলে যান মেম্বারের বাড়িতে আর ছেলে ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে পাড়া প্রতিবেশী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান ছেলে একটু বখাটে টাইপের। দিনমজুর বাবা পরিশ্রম করে পরিবার চালান। পরিবারের খরচ চালাতে বাবা ছেলেকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছেন। মোটরসাইকেল কিনে দেওয়ার পরও ছেলে ঘরে টাকা না দিয়ে বাজে পথে খরচ করে। দোকানে দোকানে ঋণ করে। তাই বাবা আসই মিয়া মোটরসাইকেল বিক্রি করতে অন্য জায়গায় রেখে দেন। সেখান থেকে বাবা ছেলের তর্কের সৃষ্টি হয় এক পর্যায়ে বাবা ঘরের বাইর গেলে ছেলে ঘরে আগুন লাগিয়ে দেয়।

গোয়াইনঘাট থানার এস আই বিট কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনা সত্যতার নিশ্চিত করে বলেন, ছেলেটা বখাটে বাবার কাছে নেশার টাকায় চায়, বাবা টাকা দিতে অপারগতা স্বীকার করায় ছেলে অগ্নিসংযোগ এর ঘটনা ঘটায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী