ছবি: নিজস্ব
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটে লন্ডন প্রবাসী ঝরনা তরুন সংঘের প্রবাসী সদস্য শফিক আহমদের সৌজন্যে ঝরনা তরুণ সংঘের সহযোগিতায় ৫০ টি পরিবারের মধ্যে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার ( ২মার্চ) বিকালে সিলেট নগরীর সংগঠনটির কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল মুমিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংঘের সাবেক সদস্য সচিব মুরাদ আহমদ,সহ সভাপতি খালেদ আহমদ মামুন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,অর্থ সম্পাদক আলী আফসর,ক্রিয়া সম্পাদক মোহাম্মদ আরিফ, ধর্ম সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ রাসেল, সমাজ কল্যান সম্পাদক মাছুম আহমদ মূছা ,প্রচার সম্পাদক মাহবুব আলম দপ্তর সম্পাদক মুহিনুর রহমান এবাদ, সংঘের সদস্য সৈয়দ সাকিব উদ্দিন, আব্দুল কাদির প্রমূখ।
এসময় তারা বলেন, পবিত্র রমজানে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন। বিপন্ন এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান তারা।
জৈন্তাবার্তা / মনোয়ার




