শাবি ইসলামী ছাত্র মজলিসের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শাবি ইসলামী ছাত্র মজলিসের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১১:২৪:১৫ পূর্বাহ্ন

শাবি ইসলামী ছাত্র মজলিসের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৫ মার্চ) বিকালে মদিনা মার্কেট চিলি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন সংগঠনটি।

এসময় শাবি শাখা ছাত্র মজলিসের সেক্রেটারি জুনায়েদ আহমেদের সঞ্চালনায় ও সভাপতি শেখ হোসাইন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের সাবক সেক্রেটারি সাইফুর রহমান খোকন ও কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পদাক জাকারিয়া হোসাইন জাকির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট মহানগরীর সহ সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন, মাওলানা গোলাম রব্বানী, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, মুজিবুর রহমান খান,  শাবির সাবেক সভাপতি ইউসুফ বিন আকিল, খসরুল আলম, সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান, শাবি শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন ও ইসলামী ছাত্র আন্দোলনের শাবি শাখা সেক্রেটারি আজাদ শিকদার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউনুস বলেন, বিগত জুলাই বিপ্লব ছিল বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের ঐক্যবদ্ধ প্রয়াস আবারও প্রমান করেছে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে কোন ফ্যাসিবাদ ঠিকে থাকতে কিংবা তৈরি হতে পারবেনা। দেশের বৃহত্তর স্বার্থে ছাত্র সমাজকে অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান অধ্যাপক ইউনুস। পাশাপাশি শিক্ষা ও গবেষণায় পর্যাপ্ত সময় দিয়ে আগামীর আলোকিত বাংলাদেশ গঠনে নবীন শিক্ষার্থীদের প্রণিধানযোগ্য ভূমিকা পালনের উদ্ধার্ত আহবান জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী