সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে কম্বল, পোশাক, শিশুখাদ্য বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে কম্বল, পোশাক, শিশুখাদ্য বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ০৪:১০:৪৮ পূর্বাহ্ন

সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে কম্বল, পোশাক, শিশুখাদ্য বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল সহ শিশু বয়স্কদের জন্য বিভিন্ন প্রকার পোশাক ও ছোট শিশুদের জন্য গুড়ো দুধের প্যাকেট বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার ( ৬ মার্চ ) দুপুরে জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প ২৭ বীর ইউনিটের তত্ত্বাবধানে  সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত নিজ চাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই পন্য সামগ্রি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে বাংলাদেশ ইনফেনট্রি রেজিমেন্ট ( ২৭ বীর ইউনিট) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুজল কুমার কুন্ডু (পিএসসি) উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও বস্ত্রসামগ্রী বিতরণ করেন। 

এ সময় কম্বল, বস্ত্রসামগ্রী বিতরণে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের সেনা কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ৬ নং কানাইঘাট সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন ও ২ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মো বদিরুল আমিন সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী