জৈন্তাপুরে দ্রুতগামী মিশুকের ধাক্কায় একজনের মৃ*ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে দ্রুতগামী মিশুকের ধাক্কায় একজনের মৃ*ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ০৪:১৯:৫৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে দ্রুতগামী মিশুকের ধাক্কায় একজনের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


জৈন্তাপুরে দ্রুতগামী ব্যাটারীচালিত মিশুকের ধাক্কায় এক সেলুন মালিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম দেবব্রত চন্দ্র(৫০)। সে চারিকাঠা ইউনিয়নের পশ্চিম সরুখেল গ্রামের দেবেন্দ্র চন্দ্রে পুত্র। তিনি ১৬ বছর ও ১২ বছর বয়সী দুই পুত্র সন্তানের জনক।

পুলিশ সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার ( ৬ মার্চ) দুপুরে লালাখাল চতুল সড়কের সাবেক চেয়ারম্যান আবদুল হকের বাড়ীর সামনে দূর্ঘটনাটি ঘটে। এ সময় দেবব্রত বাড়ী থেকে চতুল বাজার নিজ সেলুনে যাওয়ার পথে পিছন দিক থেকে দ্রুতগামী একটি ব্যাটারী চালিত মিশুক তাকে ধাক্কা মেরে পাশ্ববর্তী একটি শুকনো পুকুরে ফেলে দেয়। পরে স্হানীয়রা উদ্ধার করে তাকে একটি ফার্মেসীতে চিকিৎসা দিয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, খবর পেয়ে  পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী