সিলেট সীমান্তে ভা র তে র অভ্যন্তরে এক বাংলাদেশীর মৃ ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে ভা র তে র অভ্যন্তরে এক বাংলাদেশীর মৃ ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ০৪:০১:৪৩ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে ভা র তে র অভ্যন্তরে এক বাংলাদেশীর মৃ ত্যু

ছবি : সংগৃহীত


সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী খাসিয়াদের গুলিতে শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভারতে প্রবেশের পর খাসিয়াদের হামলায় তিনি নিহত হন।  নিহত শাহেদ মিয়া সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোসাহিদ মিয়ার পুত্র। ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

 বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৭ মার্চ) রাতে কানাইঘাট সীমান্ত অতিক্রম করে শাহেদ মিয়া (২৫) ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় এক পর্যায়ে ভারতীয় খাঁশিয়া চোরাকারবারিদের সাথে দ্বন্দে লিপ্ত হওয়ার পর তাদের আঘাতে তার মৃত্যু হয়। বিষয়টি বিজিবি কর্তৃক বিএসএফকে অবগত করলে বিএসএফ'র পক্ষ থেকে একজন মৃত ব্যাক্তির স্হির চিত্র বিজিবি বরাবর প্রেরণ করা হয়। পরে নিহত শাহেদের পরিবার ও স্হানীয় জনপ্রতিনিধি মৃত ব্যাক্তি শাহেদের বলে নিশ্চিত করেছেন। 

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র পক্ষ থেকে জানানো হয়, মৃত শাহেদ মিয়ার মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্হা বিজিবির পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে বিএসএফ কর্তৃক হত্যার সাথে জড়ীত ভারতীয় খাঁশিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে নিশ্চিত হওয়া গেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী