সিলেটে বাস-সিএনজির সং*ঘ*র্ষে প্রা ণ গেল ২ জনের
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সিলেটে বাস-সিএনজির সং*ঘ*র্ষে প্রা ণ গেল ২ জনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ১০:১৫:১৭ পূর্বাহ্ন

সিলেটে বাস-সিএনজির সং*ঘ*র্ষে প্রা ণ গেল ২ জনের

ছবি : সংগৃহীত


সিলেটে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারীসহ আরো ৪ জন।

গতকাল শুক্রবার (৭ মার্চ) রাত ১০টায় জালালাবাদ থানার বলাউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, রাত ১০ টার দিকে বলাউড়ায় মামুন পরিবাহনের যাত্রবাহী একটি বাসের (ঢাকা মেট্রো ন ১২-১৯৫১) সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৬ যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বাকি ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ‍উদ্ধার করা হয়েছে।

রাত সাড়ে ১২টায় জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী