জৈন্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা চেক বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা চেক বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ১২:২২:৩৬ অপরাহ্ন

জৈন্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা চেক বিতরণ

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও ক্ষুদ্রঋণের চেক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ই মার্চ) বেলা ১১:০০ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র‍্যালী বের হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 অধিকার, সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ফারজানা আক্তার লাবনী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা যুব উন্নয়ন  কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ উপলক্ষে স্হানীয় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্রঋনের চেক ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী মেয়েদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী