জাফলংয়ে অ বৈ ধ ভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অ ভি যা ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

জাফলংয়ে অ বৈ ধ ভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অ ভি যা ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ০৭:০৫:২৩ পূর্বাহ্ন

জাফলংয়ে অ বৈ ধ ভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অ ভি যা ন

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুর থেকে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী'র নেতৃত্বে জাফলংয়ের জুমপাড়, পশ্চিম লাখেরপাড় ও কান্দুবস্তি এলাকায় এ অভিযান চলে। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে প্রায় ২০-২৫ টি মেশিন ধ্বংস করা হয়।

এ সময় গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মো. বদরুল হুদা, সংগ্রাম বিওপির নায়েক সুবেদার শহিদুল আলমসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের ইসিএ জোন এর জুমপাড় এলাকায় অবৈধভাবে যন্ত্রদানব দ্বারা পাথর উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে। অভিযানে বেঁররিবাধ রক্ষায় বল্লাঘাট থেকে শুরু করে অনেকগুলো গর্তের পাথর তোলার যন্ত্র ধ্বংস করা হয়েছে। গর্তের মালিকদের পাথর উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করে একদিনের মধ্যে পেলোডার, এস্কেভেটরসহ সকল ধরনের মেশিনারিজ সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী