গোয়াইনঘাটে সরিষার মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সরিষার মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ০৩:২৬:২৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সরিষার মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় শস্য বিন্যাস ভিত্তিক বাস্তবায়নে (সরিষা বোরো ও রোপা আমন) সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৯ মার্চ সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের স্কুল মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিকের সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সিলেট জেলার তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার ফারুক হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত উপপরিচালক (শস্য)দেবল সরকার,কৃষক বিলাল মেম্বার,করিম উল্লাহ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন,উপসহকারী কৃষি কর্মকর্তা,শিউলি আক্তার,লোকমান হোসেন ও রুহেল আহমদ সহ শতাধিক কৃষক কৃষানী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী