গোয়াইনঘাটে কৃষাণী হনুফার পেঁয়াজ চাষে বাম্পার ফলন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে কৃষাণী হনুফার পেঁয়াজ চাষে বাম্পার ফলন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ১১:৪১:১৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে কৃষাণী হনুফার পেঁয়াজ চাষে বাম্পার ফলন

ছবি: নিজস্ব


পেঁয়াজ চাষে ভাগ্যের চাকা ঘোরাতে চলেছেন গোয়াইনঘাট  উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাংগা হাওর গ্রামের মৃত কলিম উল্লাহর স্ত্রী হনুফা বেগম। তিনি উপজেলা কৃষি অফিস প্রদত্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিলাল উদ্দিনের তত্ত্বাবধানে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প প্রদর্শনীর আওতায় নতুন উদ্ভাবিত কিং জাতের পেঁয়াজ চাষ করে সফলতা পেয়েছেন।

মাত্র ৩৩ শতক জমিতে কিং জাতের শীতকালীন পেঁয়াজ চাষ করে বাম্পার ফলন হয়েছে। তার ক্ষেতে উৎপাদিত পেঁয়াজের পরিমান শতকে দেড়মণ করে মোটে ৪০থেকে ৪৫ মণ হবে। এ জমি থেকে অর্ধলক্ষাধিক টাকার পেঁয়াজ বিক্রি করতে পারবেন বলে তার আশা। তার উৎপাদিত পেঁয়াজ দেখে অন্যান্য চাষিও এ জাতের পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন। বাগান থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছেন কৃষাণী হুনাফা।এদিকে গ্রামের বাসিন্দারা তার বাড়ীতে এসে পেঁয়াজ কিনে নিচ্ছেন।

 দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিলাল উদ্দিন জানান, বাজারে যখন শীতকালীন পেঁয়াজের সরবরাহ কম থাকে, সে সময় পেঁয়াজ মানুষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পেঁয়াজ চাষে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি আমদানি নির্ভরতা কমবে এবং মূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। পেঁয়াজের ঘাটতি ও আমদানি ব্যয় লাঘবের লক্ষ্যেই কৃষি বিভাগ পেঁয়াজ চাষের বিষয়ে কাজ করে যাচ্ছে এবং এর সুফলও পেতে শুরু করেছে। কৃষানী হনুফা বেগমকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পেঁয়াজ চাষের প্রদর্শনী দেওয়া হয়। তিনি অত্যন্ত যত্ন সহকারে সুন্দরভাবে কৃষি অফিসের নির্দেশনা মোতাবেক চাষ করে পেঁয়াজের বাম্পার ফলন করেছেন। এই পেঁয়াজ চাষে বীজ, সার, বীজতলা তৈরিতে পলিথিনসহ সব উপকরণ ও সার্বিক পর্যবেক্ষণ করেছে উপজেলা কৃষি অফিস।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পেঁয়াজ চাষ বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমাতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। তাদের সার্বিক সহযোগিতায় কৃষিপ্রণোদনা কর্মসূচির আওতায় ও প্রদর্শনীর মাধ্যমে কৃষককে পেঁয়াজ চাষে উৎসাহিত করছে কৃষি অফিস। এই পেঁয়াজ চাষে ঘুরবে অনেক কৃষকের ভাগ্যের চাকা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী