সিলেট সুনামগঞ্জে ০১কোটি টাকার চো*রাচা লানী মালামাল আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সিলেট সুনামগঞ্জে ০১কোটি টাকার চো*রাচা লানী মালামাল আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ০৩:০২:৪১ পূর্বাহ্ন

সিলেট সুনামগঞ্জে ০১কোটি টাকার চো*রাচা লানী মালামাল আ ট ক

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযানে সিলেট সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকার ভারতীয় পন্য সামগ্রি আটক করেছে বিজিবি। 

সোমবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজের জানানো হয়,  ১০ মার্চ ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছনাকান্দি বিওপি এবং ডিবিরহাওর স্পেশাল ক্যাম্প কর্তৃক অভিযান পরিচালিত হয়। 

এ সময় অভিযানে  বিপুল পরিমান ভারতীয় শাড়ী, বাসমতি চাল, মহিষ, গরু, হেয়ার অয়েল, জিরা, ক্লপ জি ক্রিম, কমলা, চিনি, মেহেদী, চকলেট, ট্যাং, শুটকি, সাবান, সুপারি এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়,  আটককৃত মালামালের আনুমানিক  বাজার মূল্য-১,০০,০৪,৮৭৫.০০ (এক কোটি চার হাজার আটশত পঁচাত্তর) টাকা সমপরিমাণ ।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী