সিলেটে ১৬ দিন থেকে নি খোঁ জ এক প্রতিবন্ধী শিশু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সিলেটে ১৬ দিন থেকে নি খোঁ জ এক প্রতিবন্ধী শিশু

জৈন্তাবার্তা প্রতিবেদন

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ০৮:১২:১৮ পূর্বাহ্ন

সিলেটে ১৬ দিন থেকে নি খোঁ জ এক প্রতিবন্ধী শিশু

ছবি: নিজস্ব


সিলেটের শেখঘাটে সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় থেকে ১৬ দিন থেকে নিখোঁজ রয়েছে অজ্ঞাত নামা মানসিক প্রতিবন্ধী শিশু (আশিক)। 

গত ২৩ ফেব্রুয়ারি ( রোববার ) রাত সাড়ে ১০টায় এই ছাত্রাবাস হতে নিখোঁজ হয়। পরে তার সন্ধানে ২৪ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।

জানা যায়, অজ্ঞাত নামা মানসিক প্রতিবন্ধী শিশু (আশিক) সিলেটের সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের অবস্থান করছিল। সে গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার সময় ছাত্রাবাসে থাকা অবস্থায় নিখোঁজ হয়। তার নিখোঁজ হওয়ায় সাথে সাথে প্রতিষ্ঠানের আশে পাশে এবং সিলেট শহরের জিন্দাবাজার, বন্দর বাজার, শাহজালাল মাজার, কদমতলী বাসষ্ট্যান্ড, রেল ষ্টেশন ও কুমারগাও বাসষ্ট্যান্ড সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করা হয়। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায় নাই। থানায় জিডির আজ ১৫দিন হলেও এখনো কোনো খোঁজ মেলেনি শিশুটির।নিখোঁজ ব্যক্তির বয়স ( আনুমানিক ১৫ বছর), তারউচ্চতা ৪'- ৫, গায়ের রং কালো মুখের গঠণ গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও হলুদ গেঞ্জি এবং কালো সুয়েটার। তার ঠোটে কাটা দাগ আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এঘটনার তদন্তকারী কর্মকর্তা এএসআই মিজানুর রহমান। তিনি বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর পর সারা বাংলাদেশে খোঁজ নিয়েছি এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। নিখোঁজ শিশুর সন্ধানে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী