কোম্পানীগঞ্জে বিএনপি সভাপতির উদ্যোগে মাসব্যাপী ইফতার আয়োজন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বিএনপি সভাপতির উদ্যোগে মাসব্যাপী ইফতার আয়োজন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ১১:৩৪:১৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বিএনপি সভাপতির উদ্যোগে মাসব্যাপী ইফতার আয়োজন

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে নিজ পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় রোজাদারদের জন্য প্রতিদিন ইফতার মাহফিলের আয়োজন করছেন উপজেলা বিএনপি সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন। ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় চলছে এ আয়োজন। প্রথম রমজান থেকে এ আয়োজনে প্রতিদিন দুই শতাধিক মানুষ ইফতার করছেন। এতে ধনী-গরিব, এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিত মানুষজন অংশ নিচ্ছেন। মাসব্যাপী এমন আয়োজন থাকবে বলে জানিয়েছেন সাহাব উদ্দিন।

সোমবার (১০ মার্চ) নবম রমজানে ভোলাগঞ্জ মাদ্রাসায় আয়োজিত ইফতারের আগে তিনি তার বাবা মরহুম হাজী আব্দুল বারী ও মা আছিয়া খাতুনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এ ছাড়াও তিনি লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চান।

ইফতার মাহফিলে ভোলাগঞ্জ মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য হাজী মো. আবুল বাশার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিফ মিয়া, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আজির উদ্দিন, হাজী মো. ফজল উদ্দিন, ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম ভুঁইয়া, সাধারণ সম্পাদক শানুর মিয়া, সিনিয়র সহ সভাপতি শৈবাল শাহরিয়ার সাজন, সাদা পাথর ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংগঠক মুজেফর প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী