গোয়াইনঘাটে অ বৈ ধ ইট ভাটায় প্রশাসনের অ ভি যা ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে অ বৈ ধ ইট ভাটায় প্রশাসনের অ ভি যা ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে অ বৈ ধ ইট ভাটায় প্রশাসনের অ ভি যা ন

ছবি: নিজস্ব


মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে গোয়াইনঘাট উপজেলা প্রসাশন।

সোমবার ১০ মার্চ দুপুরে গোয়াইনঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগের্্যাব-৯,ফায়ার সার্ভিস ও পুলিশের উপস্থিতিতে সুন্দ্রগাঁও ব্রিজের পাশে অবস্থিত আব্দুস সালাম ব্রিক ফিল্ডের চুল্লি গুড়িয়ে দেওয়া হয়।বিকেলে লামাপাড়া গ্রামে অবস্থিত ডিএমপি ব্রিক ফিল্ডের সকল কার্যক্রম বন্ধ করে কাঁচা ইট গুড়িয়ে দেওয়াসহ ফায়ার সার্ভিস টিম ইট ভাটার আগুন নিভিয়ে দেয়।

অভিযান পরিচালনা কার্যক্রমে উপস্থিত ছিলেন,পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মামুন,র্্যাব ৯ এর সদস্যবৃন্দ ফায়ার সার্ভিস টিম ও সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন,মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক গোয়াইনঘাটের অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। সঠিক কাগজপত্র না থাকায় আব্দুস সালাম ব্রিক ফিল্ডের চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে এবং অঙ্গীকার নামার মাধ্যমে ডিএমপি ব্রিক ফিল্ডের সকল কার্যক্রম বন্ধ করে কাঁচাইট গুড়িয়ে দেওয়াসহ আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী