সিলেট উইমেন চেম্বার অব কমার্স এর উদ্যোগে নারী দিবস উদযাপন ও ইফতার মাহফিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এর উদ্যোগে নারী দিবস উদযাপন ও ইফতার মাহফিল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৫ ১২:০৬:০৭ অপরাহ্ন

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এর উদ্যোগে নারী দিবস উদযাপন ও ইফতার মাহফিল

ছবি: নিজস্ব


সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 'অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ 

এবার নারী দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১০ মার্চ) বিকেলে সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার পরবর্তীতে কেক কেটে নারী দিবস উদযাপন করা হয়। সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ - পুলিশ কমিশনার আকলিমা আক্তার। সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, 

এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, পরিচালক রাহিলা জেরিন কানন, ওয়াহিদা আখলাক, তপতী রানী দাস, তাহেরা জামান, স্বপ্না বেগম, সালসাবিলা মাহবুব কান্তা, তাছমিন আক্তার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় ছাত্র-শ্রমিক-জনতা যে গণ-অভ্যুত্থান সংঘটিত করেছিল গত জুলাই-আগস্টে, তার সম্মুখ সারিতে ছিল নারী।

নারীরা সমাজ ও সভ্যতার প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অবদান অনস্বীকার্য।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী