বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর জৈন্তাপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি সিলেট জেলা জাসাসের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরের মধ্য দিয়ে অনুমোদন দেয়া হয়।
সোমবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন রানু ও সদস্য সচিব রায়হান এইচ খান স্বাক্ষরিত ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জৈন্তাপুর উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন এম আর মামুন ও সাধারণ সম্পাদক হয়েছেন সাজিদ আহমেদ তারেক। এছাড়া সাংগঠনিক সম্পাদক নিযুক্ত হয়েছেন নাসির উদ্দিন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিনসহ সহ-সভাপতি হিসেবে আছেন আবদুল গনি, কামরান আহমেদ, কামরুজ্জামান, জুবায়ের আহমেদ, ইসমাইল আলি, আবু বকর সিদ্দিকী, সিদ্দিকুর রহমান সাদিক, ইফতেখার আহমেদ আশরাফ ও জাকির হোসেন।
কমিটিতে চারজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আলাউদ্দিন, তানজিম আহমেদ, আল আমিন ও পাভেল আহমেদ। সহ-সাধারণ সম্পাদক পদে আছেন সালমান আহমেদ, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম, বুরহান উদ্দিন, শাহান বখতিয়ার, আবদুর রশিদ ও মোক্তার আহমদ।
পাঁচজন সহ-সাংগঠনিক সম্পাদক হলেন দেলোয়ার আহমেদ, রুহুল আহমেদ, আবদুল্লাহ মাসহুদ, রুমান আহমেদ ও রফিক আহমেদ রনি। কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আছেন রেজওয়ান আহমদ রিমাল ও সহ-দপ্তর সম্পাদক হিসেবে আছেন জুমেল আহমেদ। এছাড়া তথ্য ও গবেষণা সম্পাদক এমাদুর রহমান ও প্রচার সম্পাদক মুন্না আহমেদ।
কমিটিতে সহ-প্রচার সম্পাদক তানজিল আহমেদ, সমবায় বিষয়ক সম্পাদক এসুম আহমেদ, সংগীত বিষয়ক সম্পাদক আশিক উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আরিফ উদ্দিন আকিল ও ক্রীড়া সম্পাদক রায়হান আহমেদ। এছাড়াও ছয়জন সদস্য হলেন হারিছ আহমেদ, কাওসার আহমদ, উমর আলি, রনি আহমেদ, মহি উদ্দিন সবুজ ও সালেহ আহমদ।
এদিকে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জাসাস উপজেলা কমিটির অনুমোদন দেয়ায় জেলা কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা কমিটির নতুন সভাপতি এম আর মামুন ও সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক। জাসাসের বিধান অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে জাতীয়তাবাদী পরিবারের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/আরআর




