সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানা এলাকা থেকে ২৮ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাত সোয়া ১০টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া বাজারে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে মদসহ ২ জনকে আটক করে শাহপরাণ (রহঃ) থানার পুলিশ।
আটককৃতরা হলেন- শেরপুর জেলার নকলা থানার চরকামারীপাড় গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মো. রুমান (২৭) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ভাতকাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩২)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




