সিলেটে বেড়েছে জ্বরের প্রকোপ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সিলেটে বেড়েছে জ্বরের প্রকোপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৫ ০৩:১৩:৩০ পূর্বাহ্ন

সিলেটে  বেড়েছে জ্বরের প্রকোপ

ছবি : সংগৃহীত


সিলেটে ঋতু পরিবর্তনের এই সময়ে তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই আক্রান্ত হলেও সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। বিশেষ করে গরমের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় ছোটদের মধ্যে জ্বরের হার বেড়েছে। কারও কারও ক্ষেত্রে জ্বরের সঙ্গে কাশি ও গলা ব্যথার মতো উপসর্গও দেখা যাচ্ছে।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

সিলেট লায়ন্স হাসপাতালে গিয়ে দেখা যায়, বেশিরভাগ মা তাদের শিশুকে নিয়ে এসেছেন জ্বরের জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে। ডাক্তারদের মতে, ঋতু পরিবর্তনের কারণে এই জ্বর হয়ে থাকে এবং সাধারণত ৩ থেকে ৪ দিন স্থায়ী হয়। তবে যদি জ্বর দীর্ঘস্থায়ী হয় বা অন্যান্য জটিলতা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

গত এক মাসে সিলেটের তাপমাত্রা ক্রমশ বেড়েছে। ফেব্রুয়ারির শুরুতে যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, মার্চের প্রথম সপ্তাহেই তা লাফিয়ে বেড়ে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাতের তাপমাত্রাও বেড়েছে, যদিও দিনের তুলনায় কম। এই আকস্মিক পরিবর্তন শরীরের ওপর প্রভাব ফেলছে, যার ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং জ্বরসহ নানা রোগের সংক্রমণ ঘটছে। আবহাওয়া অফিস বলছে চলতি মাসে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে উঠতে পারে। ফলে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

জ্বর হলে করণীয়

শরীরকে বিশ্রাম দিন – পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম রোগ প্রতিরোধে সাহায্য করে।

পর্যাপ্ত পানি পান করুন – শরীরের পানিশূন্যতা দূর করতে বেশি করে তরল পান করুন।

পুষ্টিকর খাবার খান – ফলমূল, সবজি ও সহজপাচ্য খাবার গ্রহণ করুন।

জ্বর দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিন – প্রয়োজনে ওষুধ গ্রহণ করতে হতে পারে।

রমজানে জ্বর হলে কী করবেন?

বর্তমানে চলছে পবিত্র রমজান মাস। এই সময় শরীরকে সুস্থ রাখতে সঠিক খাবার গ্রহণ করা জরুরি। ইফতার ও সেহরিতে পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে, যাতে শরীর হাইড্রেটেড থাকে। যদি জ্বর তীব্র হয়, শরীরে দুর্বলতা অনুভূত হয় বা জটিলতা দেখা দেয়, তাহলে রোজা ভাঙার অনুমতি ইসলামে রয়েছে। তাই সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াই শ্রেয়।

ঋতু পরিবর্তনের এই সময়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যথাযথ সতর্কতা ও যত্ন নিলে সহজেই এই জ্বর থেকে রক্ষা পাওয়া সম্ভব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী