ইলিয়াসপত্নী লুনার ওপর হা ম লা র দুই বছর পর মা ম লা য় আসামী গ্রে ফ তা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

ইলিয়াসপত্নী লুনার ওপর হা ম লা র দুই বছর পর মা ম লা য় আসামী গ্রে ফ তা র

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১১/০৩/২০২৫ ১১:২০:৫৫ পূর্বাহ্ন

ইলিয়াসপত্নী লুনার ওপর হা ম লা র দুই বছর পর মা ম লা য় আসামী গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনার গাড়ী ভাংচুর মামলার (মামলা নং-সিআর ৩০২/২৪) আসামি গোয়ালাবাজার ইউপি সদস্য আ’লীগ নেতা বেলাল আহমদ কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১১টার দিকে ওসমানীনগর থানা পুলিশের এসআই আশিস তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টীম গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করে এবং ২টার দিকে তাকে সিলেট কোর্টে চালান করা হয়।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চৎ করেছেন। প্রসঙ্গত ২০২২ সালের ১৫ নভেম্বর গোয়ালাবাজারে তাহসিনা রুশদীর লুনা সিলেট শহরে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ করতে আসলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা তার গাড়ীতে হামলা করে গাড়ী ভাংচুর করে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এর প্রতিকার চেয়ে আদালতে একটি মামলা দায়ের করলে আদালত মামলাটি নথিভূক্ত করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী