জৈন্তাপুরে শিক্ষকের উপর হা ম লা র প্রতি*বাদে মা ন ব ব ন্ধ ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে শিক্ষকের উপর হা ম লা র প্রতি*বাদে মা ন ব ব ন্ধ ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ০৪:২৩:১৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে শিক্ষকের উপর হা ম লা র প্রতি*বাদে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


জৈন্তাপুর সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ করিমের উপর দূবৃত্তদের হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ( ১২ই মার্চ )  দুপুর ২ টায় সারিঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুলে সংলগ্ন তামাবিল মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক শিক্ষার্থীরা গত সোমবার বিকেলে শিক্ষক এম এ করিমের উপর অতর্কিত হামলা ও তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, এ ঘটনায় যারা জড়ীত তাদের সবাইকে চিন্হিত করা গেছে।

কিন্তু ঘটনার ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় বক্তারা চরম হতাশা ব্যক্ত করেছেন। তারা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে আগামী ২৪ ঘন্টার ভিতরে আসামী গ্রেফতারের আল্টিমেটাম প্রদান করেন।

এ সময় মানববন্ধনে সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাবুল চন্দ্র পালের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী খাইরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, মুহিবুর রহমান, হাবিবউল্লাহ, মাধুরী রানী দে,  হোসাইন আহমেদ, বিদ্যালয় এডহক কমিটির সদস্য তোফায়েল আহমেদ। 

এ ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শফির উদ্দিন,তারেক আহমেদ, রাখি রানি পাল,ফারহান আনান নাবিল সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী