ছবি : সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া এলাকায় পুকুর খননের সময় এস্কেভেটর উল্টে চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক রুহুল (২৫) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। তিনি ওই এস্কেভেটর চালিয়ে পুকুর খননের কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের একপর্যায়ে এস্কেভেটরটি উল্টে খাদে পড়ে যায়। এতে চালক এস্কেভেটরের কেবিনে আটকা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কোম্পানীগঞ্জ থানার (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা / রহমান




