কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ১১:৩৬:৪৫ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলার টুকের বাজার মেজবান রেষ্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পরিচালনায় ইফতারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, 

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত, উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডা (স্যার), প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি আবুল খাঁয়ের, আরটিসি গ্লোবাল স্টাডি এন্ড কন্সালটেন্সি'র চেয়ারম্যান লায়ন আসাদুল হক আাসাদ, কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শামসুজ্জামান, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল জলিল, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব ফখরুল ইসলাম মাসরুর, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল হাসিব, ইফতার পূর্ববর্তী সময়ে মোনাজাত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ।

কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাঈম মিয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত ইফতার মাহফিলে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, সহ সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী