জৈন্তা স্টুডেন্টস ইউনিফাইড সোসাইটির উদ্যোগে ইফতার বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

জৈন্তা স্টুডেন্টস ইউনিফাইড সোসাইটির উদ্যোগে ইফতার বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ০৮:০২:৪৪ পূর্বাহ্ন

জৈন্তা স্টুডেন্টস ইউনিফাইড সোসাইটির উদ্যোগে ইফতার বিতরণ

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে জৈন্তা স্টুডেন্টস ইউনিফাইড সোসাইটি এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে হতদরিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটির সকল সদস্যদের নিয়ে উপজেলা সদরের স্টেশন বাজার এলাকায় গৃহহীন, সমাজের সুবিধা বঞ্চিত, ভবঘুরে মানুষের নিকটে গিয়ে সোসাইটির সদস্যরা ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ইফতার বিতরণ শেষে জৈন্তাপুর প্রেসক্লাবে সোসাইটির সদস্যদের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এ সময় ইফতারের অংশ নেন জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটির সভাপতি তারেকুর রহমান ইলিয়াস, সাধারণ সম্পাদক আল হেলাল সহ জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটির সদস্য জামিল বিন মোজাফফর, জুয়েল আহমেদ, ইমন জোহানী,কামরুল হাসান,জাহিদ আহমেদ, মোবারক হোসেন,আবদুল হান্নান,মোস্তাকিম আহমেদ সাফি,আশিক আহমেদ সহ অন্যান্যরা।  ইফতার পূর্বে দেশ ও জাতির সম্প্রীতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী