জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ১১:৩৯:২৭ পূর্বাহ্ন

জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আহমেদ মামুনের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বাদ আসর উপজেলার সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্হানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়েছে। এর আগে ইফতার ও পুরস্কার বিতরণ পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আহমেদ মামুনের সভাপতিত্বে ও ৪ নং দরবস্ত ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ নাসির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফরহাদুজ্জামান ফাহাদ, উপজেলা জাসাসের সভাপতি এম আর মামুন।

বক্তব্যে অতিথিবৃন্দ পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার দোয়া মাহফিলের মত মহতী আয়োজন করায় আহমেদ মামুন সহ উপস্থিত ছাত্রদলের কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা বলেন, আগামীর দেশনায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্য সুন্দর দেশ বিনির্মানে  জাতীয়তাবাদী ছাত্রদলকে মুখ্য ভুমিকা পালন করতে হবে। এরই ধারাবাহিকতায় জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল সহ উপজেলার প্রতিটি ইউনিটে ছাত্রদলের তৃণমুল নেতৃবৃন্দের কাজ করার আহবান জানানো হয়।

পরে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইফতার পূর্ববর্তী সময়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সহ সভাপতি নাজিম উদ্দীন, সহ সভাপতি কামরুল ইসলাম, এমসি কলেজ ছাত্রদল নেতা বদরুল আলাউদ্দিন আশরাফ, ছাত্রদল নেতা রেজওয়ান, তানজিল লস্কর,জোনেদ,রইছ,মিয়াদ,সালেহ,আদনান,আবু তাহের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী