মৌসুমের প্রথম বৃষ্ট: গোয়াইনঘাটে কৃষকের আনন্দের হাসি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

মৌসুমের প্রথম বৃষ্ট: গোয়াইনঘাটে কৃষকের আনন্দের হাসি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ০৩:৪৫:৩২ পূর্বাহ্ন

মৌসুমের প্রথম বৃষ্ট: গোয়াইনঘাটে কৃষকের আনন্দের হাসি

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গতকাল রাতের মৌসুমের প্রথম বৃষ্টিতে কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি। ছোট-বড় হাওরগুলোতে ও ইরি ধানে মাঠে পুরোদমে চলছে বোরো ফসলের পরিচর্চা। শুকনো মৌসুম হওয়ার কারণে পানির সংকট ছিলো কৃষকরা। অনেক দূর থেকে মেশিনের মাধ্যমে পানি নিয়ে আসতে হতো কৃষকদের। এসব কারণে ধান উৎপাদনে কৃষকের ব্যয় বাড়ার পাশাপাশি কাঙ্খিত ফসল উৎপাদন নিয়ে শঙ্কিত ছিল কৃষক।

এতদিন পানির জন্য ছিল হাহাকার। বৃষ্টির খুব প্রয়োজন ছিল। কৃষক পরিবারগুলোর আকুতি ছিল যেন দ্রুত বৃষ্টি হয়। তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে অবশেষে দেখা মিলেছে বৃষ্টির। হঠাৎ বৃষ্টিতে নামল স্বস্তির হাওয়া। খরতাপে দগ্ধ হাওর জীবনে ফাল্গুনের বৃষ্টিতে স্বস্তি মিলেছে কৃষকদের মাঝে। বৃহস্পতিবার  রাত ৮ টায় বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিজিয়ে গেল গোটা উপজেলার ফসলি জমি। সবুজ  ভূখন্ডের গাছপালায় ফিরেছে সজীবতা। তবে আনন্দের বৃষ্টির সাথে ছিল শিলাবৃষ্টিও।উপজেলার কোথায় কোথায় হালকা আবার কোথায় মাঝারি ধরনের শিলা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জনমনে স্বস্তি এলেও শিলাবৃষ্টির কারণে শংকিত ছিলেন কৃষকরা। তবু্ও দীর্ঘদিন তাপপ্রবাহ থাকার পর এই বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই মেতে উঠেন কৃষকরা। এ বৃষ্টির ফলে ইরি, বোরো ধান, শাকসবজি, আম, কাঁঠাল ও অন্যান্য ফল ও ফসলের ব্যাপক উপকার হবে বলে কৃষকদের মনে উল্লাস।

এছাড়া বৃষ্টি হলে শ্যালো মেশিন বা বৈদ্যুতিক পানির পাম্প দিয়ে আর পানি দিতে হয় না। এতে করে কৃষকের বেঁচে যাবে তেল ও বিদ্যুৎ খরচ। ব্যয় কমবে কাজের। সারারাত থেমে-থেমে কয়েক দফায় বৃষ্টি হওয়ায় মেশিন দিয়ে জমিতে পানি দিতে হয়নি কৃষকদের। এ জন্য শ্রম ও টাকা সাশ্রয় হচ্ছে তাদের।

উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কৃষক আরব আলী বলেন,পানির অভাবে বোরো ধান নিয়ে চিন্তিত ছিলাম। রাতে হঠাৎ বৃষ্টিতে জমি পর্যাপ্ত পানি পেয়েছে। এতে ফসলের রং ধরেছে সবুজ। অনেকটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। আশাকরি ফসল ও ভালো হবে। বোরো ধানের চাষ নিয়ে হতাশায় ভুগছিলাম। রাতে হঠাৎ বৃষ্টি দেখে আনন্দিত হলাম। ধানের অনেক উপকার হবে। বাড়তি খরচ থেকে রেহাই পেলাম। ইনশাআল্লাহ ফসলও ভালো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি জানান, এ সময়ের বৃষ্টির জন্য কৃষকরা অপেক্ষায় ছিলেন। রাতের বৃষ্টিতে ইরি-বোরো ধান, শাকসবজিসহ বিভিন্ন ফসলের খুব উপকার হবে। সময়মতো বৃষ্টি হওয়ায় ফসলের কাঙ্খিত উৎপাদনে কৃষকদের প্রত্যাশা পূরণ হবে। শিলাবৃষ্টিতে আপাতত বোরো ফসলের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী