সিলেটে পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃ ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সিলেটে পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ০৪:৫২:০২ পূর্বাহ্ন

সিলেটে পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃ ত্যু

ছবি : সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী মাদরাসার পুকুর থেকে দারুল কিরাত অধ্যয়নরত রিয়াজ উদ্দিন (১৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার পর লাশটি উদ্ধার করা হয়। রিয়াজের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরাবাজার এলাকার ইলাশপুর গ্রামে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে রিয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর সহপাঠীরা দেখতে পান- তার কাপড় ও সাবানদানী মাদরাসা ছাত্রাবাসের পুকুরঘাটে পড়ে রয়েছে। পরে মাদরাসা কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পান- রিয়াজ কয়েকজনের সঙ্গে গোসলে নেমেছিলো। পরে তার সহপাঠী ও স্থানীয়রা তৎপরতা চালিয়ে রাত ৮টার দিকে রিয়াজের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে যায়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, লাশের ময়না তদন্ত হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যু নিয়ে পরিবারেরও কোনো অভিযোগ নেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী