সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদ ৩০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পদ থেকে সাদিকুর রহমানকে অ ব্যা হ তি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদ ৩০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পদ থেকে সাদিকুর রহমানকে অ ব্যা হ তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন

 সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদ  ৩০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পদ থেকে সাদিকুর রহমানকে অ ব্যা হ তি

ছবি : সংগৃহীত


সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদ সিলেট মহানগর ৩০নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক পদ থেকে সাদিকুর রহমান চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সিনিয়র সহসভাপতি মোয়াজ্জেম হোসেনের বাসায় বুধবার রাত ১০টায় অনুষ্টিত পরিষদের কার্যকরী কমিটির সভা এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের আচরণবিধি ও বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতি সদস্যদের অবগত করেন- সংগঠনের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান চৌধুরীর আচার আচরণ কথাবার্তা সন্তোষজনক নয়। তিনি বিভিন্নভাবে প্লট মালিকসহ সংগঠনের সদস্যদের উপর অশালীন আচরণ করেন। সংগঠনের প্রত্যেক সদস্যসহ প্লট মালিকরা তার অশোভন আচরণে অসন্তুষ্ট ও ক্ষিপ্ত। এরই ধারাবাহিকতায় কার্যকরী কমিটির উপস্থিত সকল সদস্য তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য সভায় দাবি উপস্থাপন করেন। এছাড়া বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় কার্যকরী কমিটির উপস্থিত সদস্যের মতামতের ভিত্তিতে সাদিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে গঠনতন্ত্রের ধারা ২৫ এর উপধারা ৩ ও ৫ মোতাবেক অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। অনাস্থা প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদকের পদ হতে অব্যাহতি প্রদান করা হয়।

সাদিকুর রহমানকে অব্যাহতি দেয়ার ফলে সাংগঠনিক সম্পাদক সয়ফুর রহমান লিটন নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিকুর রহমান চৌধুরীর নিকট রক্ষিত সংগঠনের হিসাব নিকাশসহ যাবতীয় কাগজপত্র সংগঠনের উপদেষ্ঠা আমিরুল ইসলাম চৌধুরী রিপন ও আব্দুল মুক্তাদির মাসুকের উপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত নতুন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী