জৈন্তাপুরে সেনাবাহিনীর অ*ভিযানে ১৫৫ কার্টুন ভা র তী য় মাল্টা আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সেনাবাহিনীর অ*ভিযানে ১৫৫ কার্টুন ভা র তী য় মাল্টা আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ১০:২৭:৫৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সেনাবাহিনীর অ*ভিযানে ১৫৫ কার্টুন ভা র তী য় মাল্টা আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে হরিপুর এলাকায়  সেনাবাহিনীর টহল চলাকালে একটি ডিআই পিকআপ ভর্তি ১৫৫ কার্টুন ভারতীয় মাল্টা আটক করেছে সেনাবাহিনী। পরে আটককৃত মাল্টা গুলো জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

শুক্রবার (১৪ই মার্চ) সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম হরিপুর বাজার এলাকায় সকাল ৯:০০ ঘটিকায় অভিযান চালিয়ে নাম্বারপ্লেট বিহীন ডিআই পিকআপ হতে ১৫৫ কার্টন ভারতীয় মাল্টা আটক করে। 

আটক হওয়া মাল্টার পরিমান ২ হাজার ৩শত ২৫ কেজি যাহার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৬৫ হাজার টাকা সমপরিমাণ। পরবর্তীতে আটককৃত মাল্টাগুলো জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় মাল্টার পাচারে জড়িত থাকায় পলাতক সংশ্লিষ্টদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী