নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ১০:৫১:২৩ পূর্বাহ্ন

নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আমাদের সমাজে অনেক অসহায় ও দুস্থ মানুষ রয়েছে যারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ইফতার বিতরণ শুধু দান নয়, বরং এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বন্ধু মহলের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের উদ্যোগুলো সত্যিই প্রশংসনীয়। যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে যদি এভাবে গরিব ও অসহায় মানুষের পাশে দাড়াই তাহলে তারা সামান্যও হলেও উপকৃত হবে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রমজানের শুরু থেকে বিএনপির নেতাকর্মীরা সমাজের গরিব অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১৪ মার্চ) নগরীর আম্বরখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বন্ধু মহলের পক্ষ থেকে প্রায় দুইশতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. উসমান গণি জানু, ব্যাংকার রাজু আহমদ, রহিম আহমদ। সার্বিক সহযোগীতায় ছিলেন, বন্ধু মহলের সদস্য মোমিন, জিবান, জহুর, আনোয়ার, মান্না, রবিউল, মাহমুদ, মুরাদ, রুবেল, রাব্বি, ইব্রাহিম, আবীর, সুমন, সুজন, রনি, হাবিব, অপু, রাহিম, সুজন, জুয়েল, রাজ্জাক, ফয়সল, ওয়াদুদ, বক্কর, জালাল, রাজিব। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী