ইসলামী ছাত্র মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ইসলামী ছাত্র মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ১১:৫০:৪৪ পূর্বাহ্ন

ইসলামী ছাত্র মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখাধীন জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে মাহে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল গত ১৩ মার্চ-২০২৫, ১২ রমজান, বৃহস্পতিবার স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শাখা সেক্রেটারি সালমান আহমদের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক হাম্মাদ মামনুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগর ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সাবেক সভাপতি খালেদ আহমদ, ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানা শাখার সভাপতি ইশমাম আহমদ, খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা সেক্রেটারি হাফিজ আজমল হক, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা সহ সভাপতি হাসান আহমদ চৌধুরী, খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন।

এছাড়াও জৈন্তাপুর উপজেলার বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্র শিবির, ছাত্র জমিয়ত, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রদল ও ছাত্র অধিকারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী